বিশ্বকাপে সর্বোচ্চ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মুম্বাইয়ে শচীন টেন্ডুলকার থেমে গেলেন ৪৮২ রানে। আর সেই সঙ্গে নিশ্চিত করলেন ব্যাট হাতে এই বিশ্বকাপে তিলকরত্নে দিলশানের শ্রেষ্ঠত্ব। এর আগে শ্রীলঙ্কার ইনিংসে যখন ৩৩ রানে করে আউট হলেন দিলশান, তখন এই বিশ্বকাপে ৯ ম্যাচের ৯ ইনিংসে তাঁর রান হয়ে গেছে পুরোপুরি ৫০০। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রান করলেন এই লঙ্কান। সর্বোচ্চ ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার ২০০৩ বিশ্বকাপে, এ জন্য তাঁকে খেলতে হয়েছিল ১১ ম্যাচের ১১ ইনিংস। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাঁচ শর ওপরে রান করেও সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেননি মাহেলা জয়াবর্ধনে (৫৪৮) ও রিকি পন্টিং (৫৩৯)। সবচেয়ে বেশি রান করেছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। ১১ ম্যাচের ১০ ইনিংসে তিনি করেছিলেন ৬৫৯ রান। এ ছাড়া ১৯৯৬ বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচে ৫২৩ রান করে সেরা হয়েছিলেন টেন্ডুলকার।