বিশ্বকাপে সাইবার আক্রমণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে বিক্ষোভ, প্রতিবাদ সামলাতে এমনিতেই জেরবার ব্রাজিল সরকার। এবার নতুন হ্যাপা। বিশ্বকাপে দেদার অর্থব্যয়ের প্রতিবাদে সাইবার আক্রমণের হুমকি দিয়ে বসেছে হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’। লক্ষ্যবস্তু, বিশ্বকাপে বড় বড় পৃষ্ঠপোষকের ওয়েবসাইট৷ এটা যে ফাঁকা আওয়াজ নয়, সেই প্রমাণও মিলেছে৷ গত সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হয়েছে অ্যানোনিমাসের হামলায়। মন্ত্রণালয়ের গোপনীয় সব ই-মেইল ফাঁস করে দিয়েছে ওই গ্রুপ। পরের লক্ষ্যবস্তু অ্যাডিডাস, এমিরেটস এয়ারলাইনস, কোকাকোলাসহ অন্যান্য বড় করপোরেট গ্রুপ! রয়টার্স৷