বিশ্বকাপে সিদ্দিকুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

২০১০ সালের এশিয়ান ট্যুরে ব্রুনেই ওপেন জিতে বেশ ভালোই সাড়া জাগিয়েছিলেন সিদ্দিকুর রহমান। আর এবার প্রথম বাংলাদেশি গলফার হিসেবে গলফ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন তিনি। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের গলফ বিশ্বকাপ।
গলফ বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিদ্দিকুর। বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর ২৯ বছর বয়সী এই গলফার বলেছেন, ‘আমি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই খুশি। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নেবে এই বিশ্বকাপে। আর এটা হবে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমি এর আগে বাছাইপর্বে খেলেছি কিন্তু মূল আসরে জায়গা করে নিতে পারিনি। তাই এবার সুযোগ পাওয়াটা সত্যিই অসাধারণ ব্যাপার।’