বিশ্বকাপে সেরা জুটিতে কত রান? গড়ের দিক থেকে মাইকেল বেভান আর স্টিভ ওয়াহ, রানের দিক থেকে গিলক্রিস্ট-হেইডেন জুটি। এবারের বিশ্বকাপে তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা উদ্বোধনী জুটিটাও বেশ জমে গিয়েছিল। তাঁরা দুজন নয় ইনিংসে তুলেছেন ৮০০ রান। ৯ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি রানের জুটি গড়েছেন এই দুই শ্রীলঙ্কান ওপেনার। একটিতে অপরাজিত থাকায় জুটির ব্যাটিং-গড় পুরোপুরি ১০০। এবারের বিশ্বকাপে রানের এবং গড়ের দিক থেকে এটিই সেরা জুটি। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাইকেল বেভান-স্টিভ ওয়াহ জুটি ৫ ইনিংসে ১২২ গড়ে ৩৬৬ রান করেছিলেন। পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ-রমিজ রাজা জুটি ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপের ৬ ইনিংসে ৮৯.৮০ গড়ে তুলেছে ৪৪৯ রান। তিন বিশ্বকাপে রাহুল দ্রাবিড়-সৌরভ গাঙ্গুলী জুটির রান ৭০৫, গড় ৮৮.১২। রেকর্ডপত্র জানাচ্ছে, বিশ্বকাপের উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি রানের মালিক গিলক্রিস্ট ও হেইডেন। ২০ ইনিংস খেলেছেন তাঁরা দুজন। জুটিতে ৬৪.২১ গড়ে এসেছে ১২২০ রান।