বিশ্বকাপে স্বাগত ও বিদায়
বিদায়
জাবুলানি
২০১০ বিশ্বকাপের অফিশিয়াল বলটা একটু অননুমেয় ছিল। এটি হঠাৎ গতিপথ বদলাত, তাই ভড়কে যেতেন৷ তার পরও দেখা গেল গোলখরা, আর সেটির দায় চাপল জাবুলানির ওপর৷ চোখ এড়িয়ে গেল স্ট্রাইকারদের ব্যর্থতা।
পল দ্য অক্টোপাস
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দেওয়া অক্টোপাস পল মারা গেছে বিশ্বকাপের তিন মাস পরই ।
না-হওয়া গোল
জার্মানির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোলটা দিলেনই না রেফারি। খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ক্ষমা চেয়েছিলেন অনাকাঙ্ক্ষিত এ ঘটনায়।
‘ওয়াকা ওয়াকা’
কলম্বিয়ান গায়িকা শাকিরার গাওয়া গানটা ঝড় তুলেছিল বিশ্বজুড়ে। কথা, সুর, মিউজিক ভিডিও সব মিলিয়ে ব্লকবাস্টার হিটই ছিল গানটা।
উত্তর কোরিয়া
ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বের ১০৫ নম্বর দল উত্তর কোরিয়া বিশ্বকাপ খেলতে এসে নাকানিচুবানি খেয়েছিল। তিনটি ম্যাচেই হারা কোরিয়ানরা খেয়েছিল ১২ গোল, করেছিল মাত্র একটি গোল।
স্বাগত
ব্রাজুকা
২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল বলের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট আছে, আছে # ballin এই হ্যাশট্যাগও। আর নতুন প্রযুক্তিতে তৈরি একটু বেশি গোল ব্রাজুকার কোনো খুঁত নাকি এখনো খঁুজে পাওয়া যায়নি!
মিনি মার্ভ দ্য হ্যামস্টার ও অন্যান্য
পল নেই, তো কী হয়েছে। জ্যোতিষীর অভাব নেই। মিনি মার্ভ নামের ইঁদুরজাতীয় প্রাণী, ম্যাক্স নামের লেমুর, এক জোড়া চীনা পান্ডা আরও কত কী যে আছে!
প্রযুক্তির আশ্রয়
গোল নিয়ে গোলমাল যাতে না হয় সে জন্য এবার ১৪টি ক্যামেরা নিয়ে হাজির গোলকন্ট্রোল-ফোরডি প্রযুক্তি। এ ছাড়া ফ্রি-কিকের আগে রেফারিদের ফোম স্প্রে দিয়ে মাঠে দাগ দিতে দেখলেও অবাক হবেন না।
‘উই আর ওয়ান’
ওয়াকা ওয়াকার তুলনায় র্যাপার পিট বুল, পুয়ের্টোরিকান গায়িকা জেনিফার লোপেজ ও ব্রাজিলিয়ান ক্লদিয়া লেইতের গাওয়া এবারের গানটা পুরোপুরি ফ্লপই বলা যায়।
অস্ট্রেলিয়া
এবারের বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা অস্ট্রেলিয়া (৬২) আছে আবার স্পেন, হল্যান্ড ও চিলিকে নিয়ে গড়া কঠিন এক গ্রুপে। ‘সকারু’দের নিয়ে শঙ্কা তাই থাকছেই।