বিশ্বকাপে হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার মতো বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলও ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত রাতের ম্যাচের আগেই করেছে ২১৩ গোল। পরশু পর্তুগালকে ৪ গোল দেওয়া জার্মানির মোট গোলের সংখ্যা ২১০। মোট গোলে পিছিয়ে, তবে হ্যাটট্রিকে কিন্তু জার্মানরা এগিয়ে যোজন ব্যবধানেই। টমাস মুলারের হ্যাটট্রিকটি বিশ্বকাপে জার্মানির সপ্তম। কাছাকাছি থাকা হাঙ্গেরি ও আর্জেন্টিনার হ্যাটট্রিক চারটি করে। তিনটি হ্যাটট্রিক নিয়ে এরপরই আছে ব্রাজিল ও পোল্যান্ড। বিশ্বকাপে ব্রাজিলের হ্যাটট্রিক স্মৃতি অবশ্য ধূসরই হয়ে গেছে। গত রাতে কেউ তিন গোল না পেলে সর্বশেষ হ্যাটট্রিকের সন্ধানে যেতে হবে সেই ১৯৫৮ সালে। খঁুজতে হবে ১৭ বছরের পেলেকে।