বিশ্বকাপে ১৩৫ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩৫ মিনিটের বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটা ৫০ মিনিটে। তবে এর আগে ৫০ মিনিটের ‘প্রি শো’ রয়েছে।একটি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ১৭ ফেব্রুয়ারির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথভাবে ৩০ লাখ মার্কিন ডলার ব্যয় করছে। এখানে অনুষ্ঠেয় আটটি খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ফিজিও ও ম্যাচ রেফারি, আম্পায়ার, আইসিসি অফিসিয়ালদের প্রতিদিনের খরচ বাবদ ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিচ্ছে আইসিসি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিশ্বকাপ ক্রিকেটের স্থানীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন বলেন, ‘ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে এই প্রথমবারের মতো সহ-আয়োজক বাংলাদেশ ইতিহাসের পাতায় স্থান করে নেবে। এর মধ্যে জমকালো ও আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বিষয়।’ বাসস।