বিশ্বকাপে ‘চ্যাপেল-হ্যাডলি’ ট্রফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আসরে মুখোমুখি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। ঐতিহ্যগত ‘চ্যাপেল-হ্যাডলি’ সিরিজেও অংশ নেয় এই দুই দল। ধরুন, দুই প্রতিপক্ষ মিলে সিদ্ধান্ত নিল, এবার আর চ্যাপেল-হ্যাডলি সিরিজের লড়াই নয়, বিশ্বকাপের ম্যাচে যে দল জয় পাবে, ওই ট্রফি যাবে তারই ঘরে! কেমন লাগবে আপনার?প্রতিক্রিয়াটা নেতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। ‘তাহলে আর কাড়ি কাড়ি টাকা খরচ করে সিরিজ আয়োজনের প্রয়োজন নেই, একটা ম্যাচ দিয়েই ভবিষ্যতের খেলাগুলো ফল নির্ধারণ করে দিলেই হয়’, রাগে এমন কথাও বলতে পারেন অনেকে। তবে আপনার প্রতিক্রিয়া যা-ই হোক, বিশ্বকাপেই কিন্তু চ্যাপেল-হ্যাডলি সিরিজের ফল নির্ধারণে একমত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড!আগামী শুক্রবার ‘এ’ গ্রুপের খেলায় মুখোমুখি হচ্ছে দু-দল। নাগপুরের ওই ম্যাচে নির্ধারিত হবে চ্যাপেল-হ্যাডলি সিরিজের ফলও। এদিন উপস্থিত থাকবেন ইয়ান চ্যাপেল ও ডেল হ্যাডলি। বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় চ্যাপেল ও হ্যাডলি উভয় পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। ওয়েবসাইট।