বিশ্বকাপেই শেষ সাঙ্গাকারার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই। কুমার সাঙ্গাকারা এবার আভাস দিলেন আগামী বছর বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকেও বিদায় নেওয়ার। কাউন্টি দল ডারহামের হয়ে খেলতে সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়ক এখন ইংল্যান্ডে। সেখানেই দলের হয়ে অনুশীলনের পর জানিয়েছেন নিজের এই ইচ্ছের কথা, ‘২০১৫ বিশ্বকাপই হয়তো ওয়ানডেতে আমার শেষ হতে পারে। তবে টেস্ট ক্রিকেটে হয়তো আরও কয়েকটা সিরিজ খেলা হবে।’
দেশে ফিরে নির্বাচক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানালেন সাঙ্গাকারা, ‘চলতি বছরের শেষে আমার বয়স হবে ৩৭। একটা কথা আমি খুব ভালোভাবেই জানি, সময় হলে নিজেই সরে আসতে হয়, নইলে অন্যরা আপনাকে সরে যেতে বলবে।’ ওয়েবসাইট।