বিশ্বকাপের আগে অন্য ঝামেলায় স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি
লুইস ফেলিপে স্কলারি

বিশ্বকাপের আগে কর-সংক্রান্ত জটিলতায় বেশ বিপাকে পড়েছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি। পর্তুগালের সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে, সে দেশের কোচ থাকার সময় প্রায় ৭০ লাখ ইউরো কর ফাঁকি দেয়ার অপরাধে তিনি তদন্তের সম্মুখীন হতে যাচ্ছেন। তবে স্কলারি এ অভিযোগ অস্বীকার করেছেন।
এক বিবৃতিতে ব্রাজিল কোচ বলেন, ‘আমি আমার সব আয় সঠিকভাবে উল্লেখ করেছি।’ স্কলারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকল তথ্য যাচাই করে দেখার দাবি করেন। এও জানান, ২০০৩-২০০৮ সালে পর্তুগালের কোচ থাকার সময় সকল কর ঠিক মতোই পরিশোধ করেছেন। এএফপি।