বিশ্বকাপের ছয় দূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসেই পড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসও নেই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্ব আসরের। এরই মধ্যে দল ঘোষণা করে ফেলেছে প্রায় সব কটি দল। কাল আইসিসিও ঘোষণা করেছে ছয় সদস্যের শুভেচ্ছাদূত দল। যাতে স্থান পেয়েছেন শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ছয় ক্রিকেটারকে শুভেচ্ছাদূত করেছে।
অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেনের সঙ্গে দূত হয়েছেন দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও আয়েশা রহমান। বিশ্বকাপের আগে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেবেন এই ছয়জন। এর মধ্যে আছে বিশ্বকাপের ট্রফি ট্যুর, বিভিন্ন স্কুলে ‘মিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ’ আয়োজন ও আইসিসি পরিচালিত কোচিং ক্লিনিকে অংশ নেওয়া। আইসিসি বিজ্ঞপ্তি।