বিশ্বকাপের টিকিট কিনলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে ১০ নভেম্বর থেকে। তার আগে কাল নিজে একটি টিকিট কিনে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিসিবি সূত্রে জানা গেছে, সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা কাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী টিকিট কিনেছেন তখনই। তবে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি ও বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে আজ।