বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপের নয়টি আসরে মোট চারটি ম্যাচ নিষ্পত্তি হয়েছে এক উইকেটের ব্যবধানে। এ চারটি ম্যাচে প্রতিপক্ষের রান তাড়া করতে নেমে এক উইকেট হাতে রেখে বিজয়ী দল জয় পেয়েছে। এ চারটি ম্যাচের দুটিই অনুষ্ঠিত হয়েছে ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। ১৯৭৫ সালের বিশ্বকাপে এজবাস্টনে প্রথমবারের মতো এক উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৮৭ সালের বিশ্বকাপে কোনো দেশ এক উইকেটের ব্যবধানে জয় পায়। এবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান হারায় ওয়েস্ট ইন্ডিজকে। এরপর ২০০৭ বিশ্বকাপে প্রথমে গায়ানার জর্জ টাউসে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে এক উইকেটে পরাজিত করে। একই বিশ্বকাপে বার্বাডোজের কেনসিংটন ওভালে ইংল্যান্ড এক উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে।