বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিটি ব্যাটসম্যানই রেকর্ড গড়তে চান। তবে সেই রেকর্ডটা হতে হবে অবশ্য ভালো রেকর্ড। যে রেকর্ড নিজের সম্মান বৃদ্ধির বদলে সম্মান হানি করবে, তা নিশ্চয়ই কেউ চান না। কিন্তু না চাইলেই তো আর রেকর্ড থেমে থাকে না! নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের কথাই ধরুন। বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলেছেন। অপরাজিত সেঞ্চুরি আছে একটিতে। গড় রান প্রায় ২০। শূন্য রান রয়েছে পাঁচটি ইনিংসে। আর এই পাঁচটি ইনিংসই রেকর্ডের খাতায় নিয়ে গেছে অ্যাস্টলকে। সর্বাধিকবার ‘ডাক’ মারার রেকর্ড! ওয়েবসাইট।