বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ইতিহাসে টানা সর্বাধিক জয়ের রেকর্ড কার? সংখ্যাটা না জানলেও ধারণা থেকেই উত্তরটা বলে ফেলবেন অনেকেই। ২০০৭ সালে শিরোপা জয়ের হ্যাটট্রিক করেছিল অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে রেকর্ডাও তাদের। টানা ২৩ ম্যাচ জয়ের রেকর্ড! এদিক থেকে অস্ট্রেলিয়ার ধারে-কাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে টানা নয়টি আর ভারত পেয়েছে ৮টি ম্যাচে।