বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম অর্ধ-শত রানের ইনিংসটি আসে মেহরাব হোসেনের ব্যাট থেকে। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। সে ম্যাচে বাংলাদেশ ৪৯ দশমিক দুই ওভারে ১৮২ রানে অল আউট হয়। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জেতে সাত উইকেটে। মেহরাব হোসেন ১২৯ বলের মোকাবিলায় ১৭৩ মিনিট ক্রিজে থেকে চারটি চারের সাহায্যে তাঁর এই ইনিংসটি সাজান। তিনি বাংলাদেশের পক্ষে একদিনের ক্রিকেটে প্রথম শতরানের মালিকও বটে।