বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ইতিহাসে ফিল্ডার হিসেবে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন ভারতের মোহাম্মদ কাইফ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ সালের বিশ্বকাপে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে চারটি ক্যাচ নিয়ে তিনি এই রেকর্ডটি করেন। এক ম্যাচে তিনটি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে অবশ্য রয়েছেন অনেকেই। ১৯৯৯ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের ফিলিপ এডিনবরায় বাংলাদেশের বিপক্ষে ৩টি ক্যাচ লুফেছিলেন। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, পাকিস্তানের ইজাজ আহমেদ ও ভারতের বীরেন্দর শেবাগদের নামও রয়েছে ৩টি ক্যাচ লুফে নেওয়ার তালিকায়।