বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের নয়টি আসরে মোট তিনটি ম্যাচ ‘টাই’ হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে এজবাস্টনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনালটি ছিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম ‘টাই’ ম্যাচ। সে ম্যাচটি টাই হলেও সুপার সিক্স পর্বে এই দুটি দলের মোকাবিলায় অস্ট্রেলিয়া জয় পাওয়ায় তাঁরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আর দক্ষিণ আফ্রিকার হয় হূদয়বিদারক বিদায়। বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় ‘টাই’ ম্যাচেও জড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার নাম। ২০০৩ সালে ডারবানের কিংসমিডে তারা শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচটি টাই করে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপেও জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার আরও একটি ম্যাচ ‘টাই’ হয়।