বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আসরে অনেক ম্যাচেই ব্যাট বলে সমান পারদর্শীতা দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডাররা। কিন্তু এক ম্যাচে একই সঙ্গে ব্যাট ও বল হাতে সবচেয়ে ভালো পারফরমেন্সের রেকর্ডটা এইসব নামকরা অলরাউন্ডারদের কাছে না, সেটি আছে হল্যান্ডের অখ্যাত ক্রিকেটার ফেইকো ক্লোপেনবার্গের কাছে। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে করেছিলেন ১২১ রান। বল হাতেও নিয়েছিলেন চার উইকেট। মজার ব্যাপার হলো, সেই ম্যাচটাই ছিল ক্লোপেনবার্গের খেলা শেষ ওয়ানডে।