বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১৯৯২ বিশ্বকাপে ৩১৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তিন উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লঙ্কানরা। তিন শতাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড আছে আর মাত্র একটিই। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০১ রান করে ১ উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড।