বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন মাত্র চারজন। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, ভারতের রাহুল দ্রাবিড় ও জিম্বাবুয়ের ডেভ হাটন ও অ্যান্ডি ফ্লাওয়ার। এঁদের মধ্যে ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ১৪৯ রান করেছিলেন গিলক্রিস্ট। দ্রাবিড় ৯৯’র বিশ্বকাপে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই করেছিলেন ১৪৫। আরো মজার ব্যাপার হচ্ছে, ১৯৯২ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারও শ্রীলঙ্কার বিপক্ষেই নিজের অভিষেক ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন। কেবল ডেভ হাটনের সেঞ্চুরিটি আসে ১৯৮৭’র বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।