বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহটা হয়তো অনেকেরই জানা। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে অলআউট হয়ে সর্বনিম্ন রানের লজ্জাজনক রেকর্ডের জন্ম দিয়েছিল কানাডা। কিন্তু এক ইনিংসে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার রেকর্ডটা কত? যারা জানেন না, তাঁরা হয়তো অন্ধকারের ঢিল ছুড়ে বলবেন, কত আর—৩০, ৪০, ৫০। কিন্তু সংখ্যাটা এর চেয়েও বেশি, ৫৯! ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে এই অবিশ্বাস্য সংখ্যক অতিরিক্ত রান দিয়েছিল স্কটল্যান্ড। অতিরিক্ত ৫৯ রান নিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছিল ৬ উইকেটে ২৬১ রান। ওয়েবসাইট।