বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের সবচেয়ে সফল অধিনায়ক বলা যেতে পারে ক্লাইভ লয়েড আর রিকি পন্টিংকে। দুজনই অধিনায়ক হিসেবে জিতেছেন দুইটি বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপে দলকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা আছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের কাছে। বিশ্বকাপে ২৭টি ম্যাচে কিউই দলপতি হিসেবে মাঠে নেমেছিলেন ফ্লেমিং। জিতেছিলেন ১৬ টিতে।