বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত অনুষ্ঠিত নয়টি বিশ্বকাপে যত বোলার বল করেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে ‘কৃপণতা’র স্বাক্ষর রেখেছেন ইংলিশ পেসার বব উইলিস। তিনি বিশ্বকাপে ১১টি ম্যাচ খেলে ৩১৫ রান দিয়ে ১৮ উইকেট দখল করেছেন। এই ১১টি ম্যাচে তিনি মেডেন দিয়েছেন ২৭টি। দখল করা ১৮টি উইকেটের বিপরীতে তাঁর বোলিং গড় ১৭ দশমিক ৫০। আর রান খরচে প্রচণ্ড কৃপণ বব উইলিস ১১৮ দশমিক এক ওভার বল করে রান দিয়েছেন ওভারপ্রতি তিনের একটু কম (২.৬০)।