বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টস জিততে পারা না পারা নিয়ে প্রায়শই হা-হুতাশ করতে দেখা যায় অধিনায়কদের। বিশ্বকাপে অন্তত দশ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, এমন অধিনায়কদের মধ্যে টসভাগ্য সবচেয়ে ভালো শ্রীলঙ্কান অধিনায়ক সনাত্ জয়সুরিয়ার। দশ ম্যাচে টস করতে নেমে তিনি জিতেছেন ৭টিতেই। আর টসের ক্ষেত্রে ভাগ্যদেবী একেবারেই সহায় ছিলেন না সাবেক উইন্ডিজ অধিনায়ক রিচি রিচার্ডসনের। ১৪টি ম্যাচের মধ্যে তিনি টস জিততে পেরেছেন মাত্র ৫ বার।