বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি, ৭টি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনজন বোলার। ৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েছিলেন উইন্ডিজ পেসার উইন্সটন ডেভিস। ২০ বছর পর ২০০৩ বিশ্বকাপে তাঁর পাশে নাম লিখিয়েছেন আরো দুই অস্ট্রেলিয়ান পেসার। অ্যান্ডি বিকেল ও গ্লেন ম্যাকগ্রা। বিকেল, ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। আর ম্যাকগ্রা, নামিবিয়ার বিপক্ষে এই ৭ উইকেট পেতে দিয়েছিলেন মাত্র ১৫ রান।