বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আসরে ভারতকে সর্বোচ্চ তিনবার নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। তিনটি বিশ্বকাপে তিনি ২৩টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করে জিতেছেন ১২টি ম্যাচ, আর হেরেছেন ১০টি। আজহারউদ্দিনের সাফল্যের হার ৪৩ দশমিক ৪৮ শতাংশ। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে ভারতকে সেমির লড়াইয়ে নিয়ে যাওয়া।