বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথমবারের মতো অংশ নেয়। এরপর ২০০৩ ও ২০০৭ সালে আরও দুটি আসর মিলিয়ে এ পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে বড় আসরে বাংলাদেশ খেলেছে ২০টি ম্যাচ। এই ২০টি ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫১। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গায়ানার জর্জ টাউনে পুরো ৫০ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে। মোহাম্মদ আশরাফুল এদিন তাঁর প্রতিভার স্ফুলিঙ্গে পোড়ান প্রোটিয়া বোলারদের। তাঁদের নিয়ে ছেলেখেলা করে আশরাফুল ৮৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের এই সংগ্রহ অতিক্রম করতে পারেনি। ৬৭ রান আগেই থেমে যায় তাদের পথ চলা। ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ।