বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেটে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় একজন বাংলাদেশি। তাঁর নাম তালহা যুবায়ের। মাত্র ১৭ বছর ৭০ দিন বয়সেই ২০০৩ সালের বিশ্বকাপটা খেলে ফেলেন তিনি। সেই বিশ্বকাপে বেনোনির উইলোমোর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিতে তিনি বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে খেলতে নামেন। ৮ ওভার বল করে ৪৬ রান দিয়ে তিনি ছিলেন উইকেট শূন্য। খেলাটি অবশ্য পরে বৃষ্ঠির কারণে পরিত্যক্ত হয়েছিল। ২০০২-২০০৪ সময়কালে তালহা যুবায়ের বাংলাদেশের হয়ে কয়েকটি ওয়ানডে ও টেস্ট খেলেই হারিয়ে গেছেন বিস্মৃতির অতলে।