বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেটে এক ম্যাচে দলীয় সর্বোচ্চ সংগ্রহটা কত জানেন? ৫ উইকেটে ৪১৩ রান! ২০০৭ সালের বিশ্বকাপে দুর্বল বারমুডাকে যেন পেয়ে বসেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। শেবাগ ১১৪, গাঙ্গুলী ৮৯ ও যুবরাজ ৮৩ রান করেন। ৫৭ রানে অপরাজিত থাকেন টেন্ডুলকার। বারমুডার হারের ব্যবধানটাও উল্লেখ করার মতো। এ ম্যাচে ১৫৬ রানে অলআউট হওয়া বারমুডার হার ২৫৭ রানে!