বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিকবার পঞ্চাশের বেশি রান করেছেন কোন ব্যাটসম্যান? উত্তরটা যাদের জানা নেই, কুইজ আকারে প্রশ্নটা আসলে অন্ধকারে ঢিল ছুড়লেও অবশ্য অনেকেই সফল হবেন। কারণ, ব্যাটসম্যানটা শচীন টেন্ডুলকার! সর্বাধিক ১৭ বার পঞ্চাশের বেশি রান করেছেন ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের এই মালিক। এ দিক থেকে দ্বিতীয় স্থানটি যৌথভাবে হার্শেল গিবস ও রিকি পন্টিংয়ের। দুজনই পঞ্চাশের বেশি রান করেছেন ১০ বার করে।