বিশ্বকাপের টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির মালিকের নামটা সবার জানা—শচীন টেন্ডুলকার। কিন্তু বিশ্বকাপ আসরে? বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও ভারতের এই ‘লিটল মাস্টারের’! তবে এককভাবে নয়, যৌথভাবে। শচীন ছাড়াও সর্বোচ্চ চারটি করে সেঞ্চুরি করেছেন সৌরভ গাঙ্গুলী, মার্ক ওয়াহ ও রিকি পন্টিং। তিনটি করে সেঞ্চুরি হাঁকিয়ে এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছেন রমিজ রাজা, সাঈদ আনোয়ার, সনাত্ জয়াসুরিয়া, ভিভ রিচার্ডস ও ম্যাথু হেইডেন।