বিশ্বকাপের দ্রুততম গোল ডেম্পসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের  মাত্র ২৯ সেকেন্ডে গোল দিলেন ডেম্পসি। ছবি: রয়টার্স
ম্যাচের মাত্র ২৯ সেকেন্ডে গোল দিলেন ডেম্পসি। ছবি: রয়টার্স

খেলার এক মিনিটও হয়নি। মাত্র ২৯ সেকেন্ড হয়েছে। অমনি দুর্দান্ত এক গোল দিয়ে বসলেন যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসি! এ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল এটিই। জার্মেইন জোনসের বাড়িয়ে দেওয়া বল দ্রুত পায়ে নিয়ে ক্ষিপ্র চিতার গতিতে ছুটলেন ডেম্পসি। ঘানার রক্ষণভাগকে অবাক করে মাত্র ২৯ সেকেন্ডে বল জড়িয়ে দিলেন ঘানার জালে!

বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড তুরস্কের হাকান সুকুরের।২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে এ রেকর্ড গড়েছিলেন। আজ  আরও একটি রেকর্ড গড়লেন ডেম্পসি। তিনটি বিশ্বকাপে গোল করা প্রথম মার্কিন ফুটবলার তিনি।