বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাথু হেইডেন আয়ারল্যান্ড-ইংল্যান্ডের চলমান ম্যাচটা দেখছেন কি না জানা যায়নি। দেখে থাকলে নিশ্চয়ই তাঁর মনটা খারাপ! চার বছর ধরে একটা রেকর্ড নিজের করে রেখেছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ক্রিকেটারকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা যে আজ নিজের করে নিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন!২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডটা গড়ার সময় হেইডেন খেলেছিলেন ৬৬ বল। কেভিন ও’ব্রায়েন খেলেছেন এর চেয়ে ১৬ বল কম, মাত্র ৫০। ইতিহাস গড়া এই ‘ঝোড়ো’ সেঞ্চুরিতে রয়েছে ১৩টি চার ও ৬টি ছয়ের মার!