বিশ্বকাপে প্রথম হলুদ কার্ড দেখলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ মিনিটে এ বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখছেন নেইমার। ছবি: রয়টার্স
২৭ মিনিটে এ বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখছেন নেইমার। ছবি: রয়টার্স

আজকের ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে এ বিশ্বকাপের সব প্রথমের জন্ম দেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচের প্রথমার্ধে যে কয়েকটি ‘প্রথমে’র জন্ম হলো, তাতে ব্রাজিলের সমর্থকদের অম্ল-মধুর অনুভূতিই মিশে রইল। যেমন—প্রথম গোলটি হলো ক্রোয়েশিয়ার। অথচ সেটিতে মূল অবদান ব্রাজিলের মার্সেলোর! আত্মঘাতী গোলে ১১ মিনিটেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল সেলেসাওরা।
ব্রাজিলের সমর্থকদের অবাক করে দিয়ে ম্যাচের ২৭ মিনিটে এ বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখে বসলেন দলের সবচেয়ে বড় ভরসা নেইমার! কার্ড দেখেই যেন আরও চাঙা হয়ে উঠলেন নেইমার। কারণ, ঠিক এর দুই মিনিটে সব যাতনার উপশম করলেন তিনি। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরালেন ব্রাজিলীয় ফরোয়ার্ড।