বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মুলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন। এবারও যে সে দিকে ছুটছেন টমাস মুলার, সেটি জানান দিলেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই।

এটি ছিল মুলারের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ।
পর্তুগালের বিপক্ষে আজ ৭৮ মিনিটের মধ্যে করেছেন ৩ গোল; যা এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।

এই শটেই হ্যাটট্রিক পূর্ণ করলেন মুলার: ছবি রয়টার্স
এই শটেই হ্যাটট্রিক পূর্ণ করলেন মুলার: ছবি রয়টার্স

১২ মিনিটে মারিও গোটশেকে বক্সে ফাউল করেন পর্তুগালের জোয়াও পেরেইরা। পেনাল্টি শট থেকে গোল আদায় করেন মুলার। প্রথমার্ধের শেষ মুহূর্তে মুলারের বাম পায়ে জোরালো শট। আবারও গোল! ৭৮ মিনিটে প্রথমে আন্দ্রে শুরলের শটটি ঠেকিয়ে দেন পুর্তগিজ গোলরক্ষক রুই প্যাত্রিকো। বল চলে আসে মুলারের পায়ে। কোনো ভুল হয়নি। এ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করে ফেললেন জার্মান ফরোয়ার্ড।