বিশ্বকাপের ফাইনালে মেসি-নেইমার দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি সমীকরণ মিলে গেছে। আগামী রোববার অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে এখন মেসি-নেইমার দ্বৈরথ দেখার অপেক্ষা। গতকাল বুধবার কাশিওয়া রেসলকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে যায় সান্তোস। মিলে যায় প্রথম সমীকরণ। আজ দ্বিতীয় সেমিফাইনালে আল সাদকে ৪-০ গোলে হারিয়ে দুই নম্বর সমীকরণটা মিলিয়ে দিয়েছে বার্সেলোনা। গোলবন্যার ম্যাচে গোল পাননি বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি। খেলার ২৫ মিনিটে বার্সাকে প্রথম গোল এনে দেন আদ্রিয়ানো। ৪৩ মিনিটে হওয়া দ্বিতীয় গোলটাও তাঁর। বার্সেলোনার বাকি গোল দুটি করেন কেইটা ও ম্যাক্সওয়েল।রোববারের ফাইনালের দুই প্রতিপক্ষ বার্সেলোনা ও সান্তোসের ভেতরে আবার অন্য লড়াই খুঁজে পাচ্ছেন ভক্তরা। আর সেই লড়াইটা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ব্রাজিলের ১৯ বছর বয়সী স্ট্রাইকার নেইমারের মধ্যে।বিশ্ব ফুটবলে মেসির সামর্থ্য বা শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তুলনায় গেলে মেসির চেয়ে অনেক পিছিয়ে নেইমার। এর পরও মুখোমুখি লড়াইয়ে দুজনকে নিয়ে যে এত মাতামাতি, এর কারণ—একজনের জন্ম আর্জেন্টিনায়, আরেকজনের আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলে।মেসি-নেইমার বিতর্কটা উসকে দিয়েছেন পেলে। তাঁর দাবি, মেসি বা তাঁর ক্লাব বার্সেলোনার চেয়ে অনেক উপরে নেইমার। অন্যদিকে আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা নেইমারকে ভালো মানের কোনো ফুটবলার মানতেই নারাজ!নেইমার অবশ্য কখনোই মেসির সঙ্গে নিজেকে তুলনায় যান না। বিভিন্ন সময় তিনি স্বীকার করেছেন, মেসির ফুটবল জাদুতে তিনি ভক্ত। তাই কেউ যখন মেসির সঙ্গে তাঁর তুলনা করেন, তিনি তা উপভোগ করেন। ওয়েবসাইট।