বিশ্বকাপের বলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সবাই মিলে টেলিভিশনে বিশ্বকাপের ম্যাচ দেখছিলেন। হঠাৎই ধসে পড়ল নির্মাণাধীন ভবনটি। মর্মান্তিক মৃত্যু হলো ১১ জনের। গত শনিবার এ ঘটনা ঘটেছে সেনেগালের রাজধানী ডাকার থেকে ৬৬০ কিলোমিটার উত্তরের মাতাম এলাকায়। একই পরিবারের ১৩ জন সদস্য সেদিন টেলিভিশনে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখছিলেন। ভবনটি ধসে পড়ার ২০ মিনিট পর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান। দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকি ১১ জন ততক্ষণে মৃত। তর্কের পর: রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক পার্টিতে বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে তুমুল বাগিবতণ্ডা শুরু করেছিলেন চারজন। তর্ক একসময় রূপ নেয় সংঘাতে। চারজনের মধ্য থেকে একজন ছুটে গিয়ে গাড়ি থেকে বের করে আনেন পিস্তল। সেই পিস্তলের গুলিতে তাঁরই দুই সঙ্গীর মৃত্যু হয় ঘটনাস্থলে। পুলিশ কারও পরিচয় প্রকাশ না করলেও হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। বিশ্বকাপের কোন ম্যাচ নিয়ে এই বিতর্ক, তা অবশ্য জানা যায়নি। এএফপি।