বিশ্বকাপের ব্যাটসম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন ব্যাটসম্যানের ব্যাটিং গড় ৪১.১০ কিন্তু বিশ্বকাপে ১২৪.০০? আর কার ওয়ানডে গড় ৩৮.৬৬ কিন্তু বিশ্বকাপে মাত্র ১৫.৪০? প্রথম জন ল্যান্স ক্লুজনার আর দ্বিতীয় জন দুই দেশের হয়ে বিশ্বকাপ খেলা এউইন মরগান। ক্লুজনারের বিশ্বকাপ ও ওয়ানডে গড়ের পার্থক্য ৮২.৯০। বিশ্বকাপে কমপক্ষে ১০ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ক্লুজনারের পরে আছেন সাইমন্ডস, ওয়ানডে গড় ৩৯.৭৫ হলেও তাঁর বিশ্বকাপ গড় ১০৩.০০। গতকালের ম্যাচের আগে মাইকেল ক্লার্কের ওয়ানডে গড় (৪৪.৫৪) ও বিশ্বকাপ গড়ের (৯৭.৮৩) ব্যবধান ৫৩.২৯। অন্যদিকে এউইন মরগানের ওয়ানডে গড়, বিশ্বকাপ গড়ের চেয়ে ২৩.১৭ বেশি। ভারতের মনোজ প্রভাকরের ওয়ানডে গড় ২৪.১২ হলেও বিশ্বকাপ গড় মাত্র ৫.০০। এর পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার, ওয়ানডে গড় (৩৫.৩৪) থেকে তাঁর বিশ্বকাপ গড় (১৮.৬৪) ১৬.৭০ কম। ওয়ানডেতে বোলিং গড় ৫১.২৬ হলেও কেনিয়ার কলিন্স ওবুইয়ার বিশ্বকাপ গড় ৩২.০০। বোলারদের মধ্যে তিনিই এক নম্বরে।