বিশ্বকাপের মাসকট আরমাডিল্লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আরমাডিল্লো। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মাসকট হতে যাচ্ছে এই খুদে প্রাণীটি। তবে আরমাডিল্লোর কোন প্রজাতিটি মাসকট হবে সেটা চূড়ান্ত করা হবে আগামী নভেম্বরের মধ্যে। আমিজুবি, ফুয়েলকো ও জুজেকো—এই তিনটি প্রজাতি থেকে বেছে নেওয়া হবে একটিকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো মাসকট ঘোষণায় উচ্ছ্বসিত, ‘২০১৪ পরিবারে এমন একটা গুরুত্বপূর্ণ সদস্যকে অভ্যর্থনা জানাতে পেরে আমি দারুণ আনন্দিত। পরের দুই বছর কূটনৈতিকভাবেও ভালো ভূমিকা রাখবে এটি। আমি নিশ্চিত ব্রাজিলে তো বটেই, পুরো বিশ্বেও তরুণ ফুটবলপ্রেমীদের এটা অনুপ্রাণিত করবে।’ উত্তর-পূর্ব ব্রাজিলের অরণ্যে এটির আবাস, তবে আশঙ্কাজনকভাবে এটির সংখ্যা কমে আসছে।ব্রাজিলের পতাকার রঙে রাঙানো হবে মাসকট। সাদা পোশাকের সঙ্গে থাকবে সবুজ শর্টস ও নীল লেজ। গায়ের রংটা উজ্জ্বল হলুদই থাকবে। ফিফা মহাসচিব জেরোম ভালক বলছেন বিলুপ্তির হুমকিতে থাকা এই প্রাণীকে মাসকট করাটা দারুণটা সিদ্ধান্ত। আর ফিফার মূলনীতির সঙ্গে প্রাণীটি মানানসই, ‘ফিফা ২০১৪ বিশ্বকাপের একটা উদ্দেশ্যই হলো এ আসরটাকে পরিবেশ ও প্রকৃতির সঙ্গে একীভূত করার ভিত্তি গড়া।’ ওয়েবসাইট।