বিশ্বকাপের মাসকট ফুলেকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সেপ্টেম্বরেই নিশ্চিত হয়েছিল বিপন্ন প্রজাতির ছোট স্তন্যপায়ী প্রাণী আরমাডিল্লোই হতে যাচ্ছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মাসকট। তবে আরমাডিল্লোর কোন প্রজাতিটি মাসকট হবে সেটা নিয়ে অনলাইনে শুরু হয়েছিল ভোটাভুটি। এবার জানা গেল ‘জুজেকো’ ও ‘আমিজুবিকে’ বড় ব্যবধানে পেছনে ফেলে নির্বাচিত হয়েছে তিনরঙা (নীল-হলুদ-সবুজ) ‘ফুলেকো’। প্রায় ১৭ লাখ ভোটের অর্ধেকেরও বেশি ভোট পেয়েছে ফুলেকো। ফিফাই নিশ্চিত করেছে খবরটি। আরমাডিল্লো ব্রাজিলের সবচেয়ে বিপন্ন প্রজাতিগুলোর একটি। আর পর্তুগিজ ভাষায় ফুলেকোর উৎস ফুটবল (ফুতেবল) ও পরিবেশ (ইকোলজিয়া)। সামনের শনিবারেই সাও পাওলোতে হবে আগামী বছরের কনফেডারেশনস কাপের ড্র। সেখানেই অভিষেক হবে ফুলেকোর। রয়টার্স।