বিশ্বকাপের রোড শো রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পর কাল রাজশাহীতেও হয়ে গেল বিশ্বকাপের রোড শো। এ উপলক্ষে আলুপট্টির মোড় থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে তা প্রদক্ষিণ করে নগরের প্রধান সড়কে। পরে শোভাযাত্রাটি নগরভবনে গিয়ে শেষ হয়।রোড শোকে সামনে রেখে পুরোনো একটা দাবি নতুন করে তুলেছে রাজশাহীবাসী। রাজশাহীতে বসেই তারা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে চায়। রোড শো অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) বলেছেন, ২০১৪ সালে রাজশাহীতে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জোর চেষ্টা করবেন তাঁরা। এই বিশ্বকাপ সামনে রেখে নগরের সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলেছেন মেয়র। তিনি ঘোষণা দেন, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই বাংলাদেশ দলকে রাজশাহীতে এনে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।