বিশ্বকাপের সম্ভাব্য দলে যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে বোধহয় জিতেই গেলেন যুবরাজ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাব্য ৩০ জনের দলে ঠাঁই হয়েছে এই মারকুটে অলরাউন্ডারের। গত বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর অসুস্থতার কারণে দীর্ঘদিন থেকেই মাঠের বাইরে যুবরাজ। ক্যানসার ধরা পড়ার পর যুক্তরাষ্ট্রে চিকিত্সার জন্য কাটিয়েছেন দীর্ঘ সময়। মোটামুটি সুস্থ হয়েই ক্রিকেটে ফেরার প্রত্যয় জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর মানসিক দৃঢ়তারই জয় হয়েছে। দ্রুতই ক্রিকেটে ফেরার এক দারুণ সম্ভাবনাও তৈরি হয়েছে তাঁর।যুবরাজ সিং এত দিন মাঠের বাইরে ছিলেন অসুস্থতার কারণে। কিন্তু হরভজন সিংয়ের ব্যাপারটি ছিল একেবারেই আলাদা। অনেক দিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অফ-স্পিনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের সম্ভাব্য দলে সুযোগ হয়েছে তাঁরও।এই দুজনের নাম টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে অন্তর্ভুক্তি অবশ্যই চমক। তবে এতে ভারতীয় ক্রিকেটে প্রায় বিস্মৃত নাম লক্ষ্মীপতি বালাজির নামও চমক হিসেবে নিতে পারেন। ২০০৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কারটা পেয়ে গেলেন হাতে-হাতেই।যুবরাজ সিংয়ের দলে ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, ‘আমার মনে হয়, যুবরাজ সুযোগ পেতেই পারে। বিশ্বকাপে তার পারফরম্যান্সই ভারতকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করেছিল।’ যুবরাজ সিং যুক্তরাষ্ট্র থেকে চিকিত্সা নিয়ে ফেরার পর থেকেই বেঙ্গালুরুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে এই যুবরাজ ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। ভারতের ৩০ জনের দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, আশোক ডিন্ডা, আজিঙ্ক রাহানে, মনোজ তিওয়ারি, রাহুল শর্মা, বিনয় কুমার, জহির খান, যুবরাজ সিং, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মানদ্বীপ সিং, পিউষ চাওলা, রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ান, আমবাতি রাইডু, হরভজন সিং, মুনাফ প্যাটেল, নামান ওঝা, দীনেশ কার্তিক, প্রাভীন কুমার, লক্ষ্মীপতি বালাজি।