বিশ্বকাপের ১১ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল অশান্তই থাকবে?
এক কথায় বললে, উত্তরটি কেউ জানে না৷ সম্ভাবনার কথা বললে, উত্তর হয়তো ‘না’৷ বিচ্ছিন্ন কিছু বিক্ষোভ, আন্দোলন, ধর্মঘট চলতে পারে৷ কিন্তু ফুটবলের স্রোতে সব ভেসে যাওয়ার কথা৷ সময়ের সঙ্গে মাঠের খেলার উত্তেজনা যত বাড়বে, বিক্ষোভ-আন্দোলন ততই আড়ালে পড়ে যাবে৷ তবু ঝুঁকি না রেখে বলা যায়, উত্তরটা সময়ের হাতেই তোলা!

গোলের দেখা পাবেন রুনি?
তাঁর প্রজন্মের সেরা ইংলিশ স্ট্রাইকার৷ দেশের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা৷ সর্বোচ্চ হওয়াটাকেও বলা যায় সময়ের ব্যাপার৷ অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বকাপে এখনো গোলের খাতা খুলতে পারেননি ওয়েইন রুনি৷ ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল খেললেও গোল পাননি রুনি৷ গত বিশ্বকাপের বাছাইয়ে ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছিল রুনির পা থেকে (নয়টি)৷ বিশ্বকাপে গিয়ে ঠিকই ভুলে গিয়েছিলেন জালের ঠিকানা!

ক্যাসিয়াস
ক্যাসিয়াস

পারবেন ক্যাসিয়াস?
ইতিহাসের মাত্র তৃতীয় গোলরক্ষক-অধিনায়ক হিসেবে গত বিশ্বকাপ জিতেছিলেন ইকার ক্যাসিয়াস৷ এবার সুযোগ সীমারেখা ঘুচিয়ে দেওয়ার৷ প্রথম অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার৷ ক্যাসিয়াসকে হাতছানি দিচ্ছে আরও কিছু কীর্তি৷ বিশ্বকাপে ১৫টি ম্যাচ খেলে সাতবারই জালে বল ঢুকতে দেননি ক্যাসিয়াস৷ এবার তিনটি ম্যাচে জাল অক্ষত রাখতে পারলেই ছুঁয়ে ফেলবেন ইংল্যান্ডের পিটার শিলটন ও ফ্রান্সের ফাবিয়ান বার্থেজের রেকর্ড৷ গত বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচের পর আর গোল হজম করেননি ক্যািসয়াস৷ আজ হল্যান্ডের বিপক্ষে ৮৪ মিনিট গোল না হলেই ছুঁয়ে ফেলবেন ইতালির ওয়াল্টার জেঙ্গার ৫১৭ মিনিটের রেকর্ড৷

নতুন চ্যাম্পিয়ন?
ব্রাজিল পাঁচবার, ইতালি চারবার, তিনবার জার্মানি, দুবার করে উরুগুয়ে ও আর্জেন্টিনা আর একবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন৷ সব মিলিয়ে এ পর্যন্ত ১৯টি বিশ্বকাপে শিরোপার স্বাদ পেয়েছে মোটে আটটি দল৷ এবার কি নতুন কোনো দল পাবে এই অনির্বচনীয় স্বাদ? সম্ভাবনা বলা যায় প্রায় শূন্যের কোটায়৷ কখনো বিশ্বকাপ না জিতে সবচেয়ে বেশিবার রানার্সআপ হওয়া হল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে না৷ নতুন চ্যাম্পিয়নের বাজিতে তবু এগিয়ে রাখতে হবে ডাচদেরই৷ ঠিক পরেই রাখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে৷ এ ছাড়া আর কোনো নতুন চ্যাম্পিয়নের আর কোনো ছবি ভাবাও যাচ্ছে না৷

নতুন তারকা কে?
প্রতিটি বিশ্বকাপই উপহার দেয় নতুন কিছু তারকা৷ আবার পুরোনো অনেককেও চেনায় নতুন করে৷ তরুণ তুর্কিদের মধ্যে এবার চোখ রাখতে পারেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, ফ্রান্সের পল পগবা ও রাফায়েল ভারান, পর্তুগালের উইলিয়াম কারভালহো, বেলজিয়ামের রোমেলু লুকাকু ও এডেন হ্যাজার্ড, ইংল্যান্ডের রাহিম স্টার্লিং ও ড্যানিয়েল স্টারিজ, দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন, সুইজারল্যান্ডের জেরদান শাকিরির দিকে৷ ওয়েইন রুনির মতো যাঁরা বিশ্বতারকা কিন্তু বিশ্বকাপের তারকা নন, তাঁরা নিজেদের চেনাতে পারেন নতুন করে৷

ট্রফি জিতবেন মেসি?
বিশ্বকাপের এই মৌসুমের সবচেয়ে চর্বিত-চর্বণ এই আলোচনাটাই৷ ক্লাব ফুটবলে জিতেছেন সম্ভব প্রায় সব শিরোপা, ব্যিক্তগত কীর্তিতে প্রতিনিয়ত নিজেকে নিচ্ছেন নতুন উচ্চতায়৷ কিন্তু আর্জেন্টিনার জার্সিতে কি উঁচিয়ে ধরতে পারবেন ট্রফি? দেশের হয়ে পারফরম্যান্স নিয়ে আগের মতো প্রশ্ন নেই৷ তবে বার্সেলোনার মতো গোলক্ষুধা কি দেখা যাবে আর্জেন্টিনার জার্সিতেও!

দর্শক কেমন হবে?
এখন পর্যন্ত ৩০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে৷ ৬৪ ম্যাচের হিসাবে ম্যাচপ্রতি গড়ে দর্শক হবে ৪৭ হাজারের মতো৷ সময়ের সঙ্গে সংখ্যাটা বাড়তে পারে আরেকটু৷ তবে ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ম্যাচপ্রতি গড়ে নয় হাজার দর্শকের রেকর্ড নিশ্চিতভাবে অক্ষত থাকছে এবারও৷

পোজ্জো হতে পারবেন দেল বস্ক-স্কলারি?
দুটি বিশ্বকাপজয়ী একমাত্র কোচ ভিত্তরিও পোজ্জো৷ সে দুটিও আবার টানা! ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপে ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল এই ইতালিয়ান কোচ ও সাংবাদিকের কোচিংয়েই৷ ফুটবলের সবচেয়ে পুরোনো রেকর্ডগুলোর একটি ছোঁয়ার হাতছানি এবার স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের সামনে৷ টানা দুটির সুযোগ নেই লুইস ফেলিপে স্কলারির৷ তবে দুবার বিশ্বকাপ জয়ের পোজ্জোর কীর্তি হাতছানি দিচ্ছে ব্রাজিল কোচকেও৷

ক্লোসা
ক্লোসা

পারবেন ক্লোসা?
চ্যাম্পিয়ন-রানার্সআপ বা গোল্ডেন বুট-বলের হিসাব-নিকাশ শুরু হবে শেষের দিকে৷ কিন্তু শুরু থেকেই এবার চোখ থাকবে মিরোস্লাভ ক্লোসার দিকে৷ চিরসবুজ জার্মান স্ট্রাইকার কি পারবেন রোনালদোর রেকর্ড ছুঁতে বা ছাড়াতে? রোনালদোর ১৫ গোল ছুঁতে আর মাত্র একটি গোল প্রয়োজন ক্লোসার, ছাড়াতে দুটি৷ মনে করিয়ে দেওয়া যেতে পারে, তিনটি বিশ্বকাপে কমপক্ষে চারটি গোল করার একমাত্র কীর্তি কিন্তু এই ক্লোসারই!

বৃত্ত ভাঙবে ইউরোপ?
শুরুর দিকে নিজ মহাদেশের বাইরে গিয়ে শিরোপা জেতা সব দলের জন্যই ছিল গেরো৷ ১৯৫৮ বিশ্বকাপে ইউরোপে (সুইডেন) শিরোপা জিতে সেই গেরো খুলেছে ব্রাজিল৷ ৪৪ বছর পর সেই ব্রাজিলই আবার শিরোপা জিতেছে এশিয়ায় (কোরিয়া-জাপান)৷ গত বিশ্বকাপে আফ্রিকায় (দক্ষিণ আফ্রিকা) উৎসব করেছে ইউরোপের স্পেন৷ তবে এখনো কোনো ইউরোপিয়ান দেশ শিরোপা জিততে পারেনি লাতিন আমেরিকায়৷ মহাদেশীয় চ্যালেঞ্জ জিততে পারবে স্পেন-জার্মানি-হল্যান্ড-ইতালি-পর্তুগাল!

সঙ্গী পাবেন জাগালো-বেকেনবাওয়ার?
খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি আছে মাত্র দুজনের৷ ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী উইঙ্গার মারিও জাগালোর কোচিংয়ে ব্রাজিল জিতেছে ১৯৭০ বিশ্বকাপের শিরোপা৷ ১৯৭৪ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানি অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কোচ হিসেবে জিতেছেন ১৯৯০ বিশ্বকাপ৷ এই দুজনের সঙ্গী হওয়ার হাতছানি এবার দুজনের৷ একজনকে এখনই হিসাবের বাইরে রাখতে পারেন৷ বেকেনবাওয়ারের ওই ১৯৯০ জার্মান দলের স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমান যে যুক্তরাষ্ট্রের কোচ! আরেকজনের জন্যও কাজটি ভীষণ দুরূহ৷ ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপজয়ী অধিনায়ক দিদিয়ের দেশমের স্বপ্নে