বিশ্বকাপের ‘ভয়ংকর’ বল নিয়ে যত অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ১১ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ আসর। আফ্রিকার ইতিহাসে প্রথম আয়োজন বলে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চেষ্টার অন্ত নেই দক্ষিণ আফ্রিকার আয়োজকদের। তবে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে ফিফার নতুন বলের মান নিয়ে। গোলরক্ষক থেকে শুরু করে স্ট্রাইকার, ডিফেন্ডার, মিডফিল্ডার—সবার একই অভিযোগ, বিশ্বকাপের বলটি ‘ভয়ংকর’! বিশ্বকাপের মতো আসরের জন্য এ বল উপযোগী নয় বলেও মন্তব্য করছেন তাঁরা।প্রথমবারের মতো নিখুঁত গোলাকার বল দিয়ে বিশ্বকাপে খেলাতে যাচ্ছে ফিফা। তবে নতুন এই মডেলের বল নিয়ে চারদিকে কেবল ক্ষোভের আগুন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গোলরক্ষক জুলিয়াস সিজারের কথাই ধরা যাক। তাঁর ভাষায়, ‘এ বল ভয়ংকর, বীভত্স। মনে হয়, দোকান থেকে এটি কিনে আনা হয়েছে।’ ইতালির স্ট্রাইকার জিয়ামপাওলো পািজনি বলছেন, ‘এ বল বিপর্যয় সৃষ্টিকারী। দুই দলের গোলরক্ষক ও স্ট্রাইকারদের জন্যই এটি বিপর্যয় ডেকে আনবে।’প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের কাছে ঘাম ঝরিয়ে ৩-২ গোল জয় পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা স্পেন। বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের দৃষ্টিতে, ফিফার এ বল বিশ্বকাপের জন্য নয়, বেশি উপযোগী বিচ ফুটবলের জন্য। ক্ষুব্ধ ক্যাসিয়াস রয়টার্সকে বলছেন, ‘এটা অনেকটা বিচ বলের মতো। এই বলের অবস্থান ধারণা করা অসম্ভব।’ স্পেনের তারকা মিডফিল্ডার জাভি বল নিয়ে অভিযোগ করে বলেন, ‘এটা এখন আর শুধু গোলরক্ষকদের মধ্যে সীমাবদ্ধ নেই। মাঝ মাঠের খেলোয়াড়দেরও এ বল শঙ্কায় ফেলে দিয়েছে। এ বলের সঙ্গে অভ্যস্ত হওয়াই এখন সবচেয়ে বড় প্রশ্ন।’বিশ্বকাপের বল নিয়ে সমালোচনার আগুনে যেন ঘি ঢেলে দিয়েছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ক্ষুব্ধ এই গোলরক্ষক বলছেন, ‘নতুন মডেলের এ বল পুরোপুরি অকার্যকর। বিশ্বের সেরা দলগুলো যেখানে ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলবে, সেখানে এ ধরনের বল ব্যবহার লজ্জাজনক!’