বিশ্বকাপ-বিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মুলুকে ফুটবল খেলাটা ঠিক জনপ্রিয় নয়। তার পরও বিশ্বকাপ ফুটবলের আঁচ লেগেছে হলিউডেও। বিশ্বকাপ দেখতে উড়ে গেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। একা একা তো আর বিশ্বকাপের মতো আয়োজন উপভোগ করা যায় না। ২১ জনের একটা বিশাল দল নিয়েই ফুটবলের তীর্থভূমিতে হাজির হয়েছেন। গ্যালারিতে ছিলেন ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচে।
ব্রাজিলে এসে সেখানকার সামুদ্রিক নৈসর্গ উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত রাখাটাও নেহাত বোকামি। ডিক্যাপ্রিও তাই খেলা শেষে চলে যান বুজিওস বিচে। চোখে রোদচশমা, পরনে হাফপ্যান্ট, মাথায় ক্যাপ আর পায়ে স্নিকারস পরে রোদ উপভোগ করেন। ব্রাজিলে থাকার জন্য ভাড়া করে নিয়েছেন ৪৮২ ফুটের ‘তোপেজ’ নামের এক ইয়ট। ৪০০ মিলিয়ন ডলার মূল্যের এই ইয়টটি গ্রহের সবচেয়ে বড় ইয়টগুলোর মধ্যে পাঁচ নম্বর! কী নেই ইয়টটিতে? পুল, জিম, জাকুজি বাথটাব...আছে দুটি হেলিপ্যাডও। ওই ইয়টের মালিক শেখ মনসুর আবার ম্যানচেস্টার সিটিরও মালিক। এএফপি।