বিশ্বকাপ-বোধনে 'আয়রনম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়রনম্যান ছবিটা দেখেছেন? যন্ত্রের নিরেট কাঠামো থেকে কী অদ্ভুতভাবেই না বিচ্ছুরিত হয় অতিমানবীয় শক্তি! এবার সত্যিকারের ইস্প​াতমানব দেখা যাবে বিশ্বকাপ ফুটবলে । তা-ও আবার একেবারে সূচনাতেই৷  বিশ্বকাপ শুরুই হবে ইস্পাতের পোশাক পরা এক পক্ষাঘাতগ্রস্ত ছেলের পা থেকে!

আর দুই দিন পরই সাও পাওলোতে শুরু বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। মাঠের খেলার আগে নিশ্চয়ই বিশ্ববাসীকে চমকে দেওয়ার ব্যবস্থা রেখেছেন আয়োজকেরা। এই বিশেষ পোশাক সেই চমকের একটা অংশ।

পুরো ব্যাপারটার স্বপ্নদ্রষ্টা ব্রাজিলের চিকিৎসক মিগুয়েল নিকোলেলিস। ৩০ বছর ধরে ব্যাপারটা ঘুরপাক খাচ্ছিল তাঁর মাথায়। সেই ১৯৮৪ সালে এ বিষয়ের ওপর একটা অ​িভসন্দর্ভ লিখেছিলেন। তারপর ১৫৬ জন সহযোগীকে নিয়ে অক্লান্ত খেটে এই দানবাকৃতির যন্ত্রমানবের মডেল দাঁড় করিয়েছেন। নিকোলেলিসের দাবি, মানুষের মস্তিষ্কের সাহায্যে যন্ত্রের কাঠামো নিয়ন্ত্রণ করার ঘটনা হবে এটাই প্রথম। এএফপি।