বিশ্বজুড়েই নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে ইতালিতে নিষিদ্ধ হয়েছিলেন আগেই। এবার শাস্তির পরিধিটা বেড়ে গেল, বিশ্বজুড়েই নিষিদ্ধ হলেন ইতালির জুয়াড়িরা। পরশু ফিফার ডিসিপ্লিনারি কমিটি ম্যাচ পাতানোর দায়ে সাজাপ্রাপ্তদের সারা বিশ্বেই নিষিদ্ধ করেছে। এর আওতায় পড়েছেন ইতালির ৭৪ জন খেলোয়াড়, রেফারি ও কর্মকর্তা। এঁদের প্রত্যেকেই শাস্তি পেয়েছেন ২০১১ ও ২০১২ সালের ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে। এর দুই দিন আগে চীনের ৫৮ জনকেও বিশ্বজুড়ে নিষিদ্ধ করে ফিফা, যাঁদের মধ্যে ৩৩ জন আবার ফুটবলে আজীবন নিষিদ্ধ। এএফপি।