বিশ্বজয়ীদের সামনে পুরস্কারের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শিরোপা ঘরে উঠেছে। বিশ্বজয়ী দলের প্রত্যেক সদস্যকে পুরস্কার হিসেবে এক কোটি রুপি করে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বজয়ের আকাশছোঁয়া সম্মান, অর্থ—সবই এল। আর কী চাই! না চাইলেও অনেক কিছুই পেয়ে যাচ্ছেন তাঁরা। বিশ্বজয়ী ক্রিকেটারদের সামনে যে এখন পুরস্কারের ছড়াছড়ি!শচীন টেন্ডুলকার আর জহির খানের কথাই ধরুন। এ দুজনের প্রত্যেকের জন্য এক কোটি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করছে মহারাষ্ট্র সরকার। বিশ্বকাপ জয় করায় পুরো ভারতীয় দলের জন্য তিন কোটি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে তামিলনাডু সরকার। একইসঙ্গে এ রাজ্যের সন্তান রবিচন্দ্রন অশ্বিনকে এক কোটি রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।গুজরাটের সন্তান ইউসুফ পাঠান ও মুনাফ প্যাটেল। এই দুই ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের রাজ্যের সর্বোচ্চ ক্রীড়াপদক ‘একলব্য পুরস্কার’ দেওয়ার ঘোষণা দিয়েছে গুজরাট সরকার। একই কারণে সুরেশ রায়না ও পীযূষ চাওলাকে ‘মান্যবর কাশীরাম আন্তর্জাতিক ক্রীড়াপদক’ দেবে উত্তর প্রদেশ সরকার।অর্থ পুরস্কার আর পদকের ভিড়ে ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করেছে রেলওয়ে মন্ত্রণালয়—বিশ্বজয়ী ক্রিকেটারদের প্রত্যেকের জন্য আজীবন রেলওয়ে টিকিট ফ্রি! এখানেই শেষ নয়। ক্রিকেটারদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এক দিন জাতীয় ছুটি ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়েছেন রেলওয়ে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েবসাইট।