বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সন্ধ্যায় হলগুলোর উঠানে ব্যাডমিন্টনে মেতে ওঠাটা যেন রেওয়াজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর। তবে বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে এবার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ মিলছে এই ছাত্রদের। তাদের এমন সুযোগটা করে দিয়েছে ব্যাডমিন্টন ফেডারেশন। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ থেকে শুরু এক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেবেন দেশের ৩৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন খেলোয়াড়। একক ও দ্বৈত—এই দুটি ইভেন্টে খেলা হবে। ফাইনাল ২৫ মার্চ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রাণ আরএফএল গ্রুপ।
সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান, জাতীয় দলের খেলোয়াড় রাকেশ ঘোষ, সাজ্জাদ হোসেন লিমন, মোহাম্মদ তুহিনেরা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বলে আকর্ষণটাও অনেকখানি বাড়বে বলে মনে করছেন আয়োজকেরা। কাল এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনয়াতনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন ফেডারেশন কর্মকর্তা আমির হোসেন বাহার, জাহিদুল হক কচি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ আরএফএল ইলেকট্রনিকসের ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন আল হোসেনসহ অন্যরা।